সীমান্ত দিয়ে ভারত প্রবেশের সময় পাঁচ বাংলাদেশি আটক : বিজিবি

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : শনিবার, ৩ অক্টোবর, ২০২০
  • ৪৫১ প্রিয় পাঠক,সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন এবং মধুমতির সাথেই থাকুন

যশোরের শার্শা অগ্রভূলোট সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় পাঁচজনকে আটক করেছে বিজিবি। শনিবার সকালে তাদেরকে আটক করা হয় বলে জানা গেছে।

অগ্রভূলোট বিজিবি ক্যাম্প কমান্ডার সুবেদার মোফাজ্জল হোসেন জানান, পাসপোর্ট ভিসা ছাড়া পাঁচজন বাংলাদেশিকে ভারত প্রবেশের সময় মেইন পিলার ১৭/৭ এস’র নিকট থেকে আটক করা হয়েছে।

আটককৃতরা হলেন, খায়রুল ইসলাম (৩৫), জনি হাওলাদার (২৫), সালাম (৩০), মোস্তফা কামাল (৩০) ও ফারুক হোসেন (২৭)। তাদের বিরুদ্ধে ১১সি ধারায় মামলা দায়ের করে শার্শা থানায় সোপর্দ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

মধুমতি টেলিভিশনের অন্যান্য খবর