রাজশাহীর বাগমারায় বন্যার পানি কমলেও কমেনি দুর্ভোগ। নষ্ট হয়েছে আগাম শীতকালীন সবজি, পানের বরজসহ হাজার হাজার হেক্টর জমির ফসল। তাই দুশ্চিন্তায় দিশেহারা কৃষকেরা।
অসময়ে আত্রাই নদীর বিধ্বংসী ঢলে রাজশাহীর বাগমারায় বন্যা কবলিত ১১ ইউনিয়ন ও একটি পৌরসভা। চারদিন পর পানি কমতে শুরু করেছে। তবে ঘরবাড়ি ভেঙে পানিতে ডুবে থাকায় এখনো দুর্ভোগ কমেনি পানিবন্দি শতাধিক গ্রামবাসীর।
চলতি মৌসুমে উপজেলায় দু’দফার বন্যায় পানিতে ডুবেছে আমন ধান। নষ্ট হয়েছে শীতের আগাম সবজিও। ভেসে গেছে শতাধিক পুকুরের মাছ। এতে দুশ্চিন্তায় দিশেহারা ক্ষতিগ্রস্ত কৃষকেরা।
এ অবস্থায় কৃষি বিভাগ রবি ফসলে গুরুত্ব দেয়ার পাশাপাশি কৃষককে নানাভাবে সহযোগিতার আশ্বাস দিয়েছে উপজেলা কৃষি অফিসার মো. রাজিবুর রহমান বলেন, কৃষি মন্ত্রণালয়কে জানানো হয়েছে, সম্ভবত প্রণোদনা দিতে পারে।
উপজেলা কৃষি অফিসের তথ্য মতে, বাগমারায় দু’দফার বন্যায় প্রায় ৩৮ হাজার হেক্টর জমির ফসল পানিতে তলিয়ে যায় । এতে ক্ষতি হয়েছে ৩১ কোটি টাকা।