মৃত মামুন আদালতে : ৮ কর্মকর্তাকে আদালতে তলব

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : শনিবার, ৩ অক্টোবর, ২০২০
  • ৩২৮ প্রিয় পাঠক,সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন এবং মধুমতির সাথেই থাকুন

নারায়ণগঞ্জের ফতুল্লায় অপহরণের পর খুন হওয়া যুবক মামুন ৬ বছর পর জীবিত ফিরে আসার ঘটনায় পুলিশ ও সিআইডির ৮ কর্মকর্তাকে তলব করেছে আদালত।

এ মামলায় বিভিন্ন মেয়াদে আসামিপক্ষের কারাভোগ এবং মৃত মামুন জীবিত ফিরে আসার ঘটনায় লিখিত তদন্ত প্রতিবেদনও চেয়েছেন আদালত। মামলার তদন্তকারী পুলিশ, ডিবি ও সিআইডির ৬ কর্মকর্তাসহ ঊর্ধ্বতন দুই কর্মকর্তাকে তলব করেছেন আদালত।

শুক্রবার বিকেলে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আফতাবুজ্জামানের আদালত এই নির্দেশ দেন। মামলার এজহার থেকে চার্জশিট পর্যন্ত পুলিশ ও সিআইডির যে ৬ জন কর্মকর্তা তদন্ত করেছেন তাদের সাত কার্য দিবসের মধ্যে লিখিত তদন্ত প্রতিবেদনসহ আদালতে হাজির হতে বলা হয়েছে। নারায়ণগঞ্জ সিআইডির পুলিশ সুপার নাসির উদ্দিন এ তথ্য নিশ্চিত করে বলেন, এই মামলার শুরু থেকে শেষ পর্যন্ত পুলিশ, ডিবি ও সিআইডির যে কর্মকর্তারা সম্পৃক্ত ছিলেন তাদের তলব করেছেন আদালত।

মামলাটি যারা তদন্ত করেছেন তারা হলেন- ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক মিজানুর রহমান, জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক মিজানুর রহমান, উপপরিদর্শক সফিকুর রহমান, উপপরিদর্শক আশরাফুল ইসলাম, পুলিশ পরির্দশক মোহাম্মদ আফজাল হোসেন তালুকদার, সিআইডি উপপরিদর্শক জিয়াউদ্দিন উজ্জল সহ দুই ঊর্ধ্বতন কর্মকর্তা।

Please Share This Post in Your Social Media

মধুমতি টেলিভিশনের অন্যান্য খবর