জমির লাউ পাহারা দিতে গিয়ে লাশ হয়ে ফিরলেন কৃষক রফিকুল

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : শুক্রবার, ২ অক্টোবর, ২০২০
  • ৪৮৩ প্রিয় পাঠক,সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন এবং মধুমতির সাথেই থাকুন

জমির লাউ পাহারা দিতে গিয়ে লাশ হয়ে ফিরলেন রফিকুল ইসলাম (৩৫) নামে এক কৃষক। শুক্রবার সকালে ঈশ্বরদী-পাবনা রেললাইনের কালিকাপুর রেলগেটে এ ঘটনাটি ঘটে। নিহত রফিকুল কালিকাপুর স্কুলপাড়া মোজাহার আলীর ছেলে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, নিহত রফিকুল ইসলাম কালিকাপুরে রেললাইনের পাশে এক ব্যক্তির জমি খাজনা নিয়ে চাষাবাদ করতেন। তিনি ওই জমিতে লাউয়ের চাষ করছিলেন। জমির লাউ চুরি ঠেকাতে কৃষক রফিকুল রাত জেগে ক্ষেত পাহারা দিতেন। স্থানীয় একজন জানান, প্রতি রাতের ন্যায় বৃহস্পতিবার রাতেও রফিকুল জমি পাহারা দিচ্ছিলেন। ওই অবস্থায় সম্ভবত রেললাইনের উপর মাথা দিয়ে ঘুমিয়ে পড়েন। ওই রেললাইনে রাত সাড়ে ১০টায় ঈশ্বরদী থেকে ‘পাবনা এক্সপ্রেস’ ট্রেন পাবনা অভিমুখে যায়। সকালে রেললাইনের পাশে তার লাশ পড়ে ছিল। স্থানীয়দের ধারণা ওই ট্রেনে কাটা পড়ে রফিকুল মারা গেছেন।

তবে নাম প্রকাশে অনিচ্ছুক অপর এক এলাকাবাসী জানান, শত্রূতা করে কেউ রাতে রফিকুলকে মেরে লাশ রেললাইনের উপর ফেলে রাখতে পারে। পরে লাশ ট্রেনে কাটা পড়ে। বিষয়টি নিয়ে এলাকায় রহস্যের সৃষ্টি হয়েছে।এ বিষয়ে ঈশ্বরদী থানার ওসি শেখ নাসিরউদ্দীন জানান, যেহেতু লাশটি রেললাইনের উপর পাওয়া গেছে তাই লাশটি ঈশ্বরদী রেল থানার হেফাজতে রয়েছে।

ঈশ্বরদী রেলওয়ে জিআরপি থানার ওসি গোপাল কুমার জানান, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করি। সে সময় লাশের মাথা,পাসহ বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন দেখা যায়। ময়নাতদন্তের জন্য লাশ পাবনা পাঠানোর প্রস্তুতি চলছে।

Please Share This Post in Your Social Media

মধুমতি টেলিভিশনের অন্যান্য খবর