সুশান্ত তাঁর সঙ্গে সৎ ছিলেন না, তাই তাঁদের সম্পর্ক টেকেনি বলে জানালেন অভিনেতা

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২০
  • ৫৫৪ প্রিয় পাঠক,সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন এবং মধুমতির সাথেই থাকুন

সারা ও সুশান্ত কয়েক মাসের জন্য প্রেমের সম্পর্কে ছিলেন। জানলেন খোদ সারা। সম্পর্কটি ভাঙার কারণ হিসেবে তিনি বলেছেন, সুশান্ত তাঁর সঙ্গে সৎ ছিলেন না।
এনসিবির মুখোমুখি হতে হয়েছিল সইফ–কন্যা সারা আলি খানকে। সেখানেই তিনি জানিয়েছেন, তাঁর ও সুশান্তের কয়েক মাসের সম্পর্ক ছিল। ২০১৮ সালে দু’‌জনে ‘‌কেদারনাথ’‌ ছবিতে অভিনয় করেছিলেন। তারপরেই তাঁরা ঘনিষ্ঠ হন বলে জানিয়েছেন সারা। কিন্তু সুশান্তের কিছু অসৎ ব্যবহারের কারণে গত বছর জানুয়ারি মাসে তাঁদের সম্পর্কে ছেদ ঘটে। সুশান্তের এক বন্ধু আগেই জানিয়েছিলেন যে তাঁদের ব্রেকআপের আগে সুশান্ত সারাকে বিবাহের প্রস্তাব দেবেন বলেও পরিকল্পনা করছিলেন। সারা একথাও স্বীকার করেছেন যে সুশান্তের সঙ্গেই তিনি থাইল্যান্ডে বেড়াতে গিয়েছিলেন।
সুশান্ত মৃত্যুরহস্য মামলার তদন্তে নেমে বলিউড–মাদক যোগের ঘটনা সামনে আসতে সিবিআই এবং ইডির সঙ্গে এই মামলায় তদন্ত শুরু করেছে এনসিবি। তদন্তে সারা আলি খানের নাম উঠে আসায় এনসিবির ব্যালার্ড এস্টেটে তাঁকে তলব করা হয়। শ্রদ্ধাকেও সেখানেই জিজ্ঞাসাবাদ করা হয়। দীপিকাও ছিলেন সেই তালিকায়। তবে অন্যদিনে। এখনও কেউই ক্লিনচিট পাননি।

Please Share This Post in Your Social Media

মধুমতি টেলিভিশনের অন্যান্য খবর