নতুন পরিচয়ে সোহানা সাবা

বিনোদন ডেস্ক
  • প্রকাশিত : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২০
  • ৫৮৭ প্রিয় পাঠক,সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন এবং মধুমতির সাথেই থাকুন

জনপ্রিয় অভিনেত্রীদের একজন সোহানা সাবা। নাটক ও চলচ্চিত্রে অভিনয় করে ইতিমধ্যেই খ্যাতি কুড়িয়েছেন এই অভিনেত্রী। সম্প্রতি এই অভিনেত্রী নাম লিখতে যাচ্ছেন ওয়েব সিরিজে। শুধু তাই নয় অভিনয়ের পাশাপাশি এর প্রযোজনা ও গল্পও লিখছেন সোহানা সাবা। ওয়েব সিরিজে নাম ‘টুইন রিটার্নস’।

সাবার ভাষ্য, ‘লেখালেখির অভ্যাস আমার বহু আগের। করোনার সময় ঘরে ছিলাম আর এই সুযোগে ওয়েব সিরিজের গল্পটি লিখে ফেললাম। আমার একটি প্রযোজনা সংস্থা আছে অনেকদিন ধরেই। তবে সেটির কার্যক্রম খুব একটা দেখা যায়নি। এবার এটি সক্রিয় করার চেষ্টা করে যাচ্ছি। তারই অংশ হিসেবে কাজটি করছি। আশা করি, সব কিছু পরিকল্পনা মতোই করতে পারবো।’

তিনি আরও জানান, খুব শিগগিরই ‘টুইন রিটার্নস’র শুটিংয়ে ফিরছেন তিনি।

এদিকে, লকডাউনের আগে এই অভিনেত্রী আফজাল হোসেনের ‘মানিকের লাল কাঁকড়া’ চলচ্চিত্রের কাজ নিয়ে ব্যস্ত ছিলেন। আর ওপার বাংলায় মুক্তির অপেক্ষায় আছে তার অভিনীত একটি চলচ্চিত্র।

Please Share This Post in Your Social Media

মধুমতি টেলিভিশনের অন্যান্য খবর