ছেলের জন্মদিনে অপুর আবেগঘন স্ট্যাটাস

বিনোদন ডেস্ক
  • প্রকাশিত : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২০
  • ৫০৯ প্রিয় পাঠক,সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন এবং মধুমতির সাথেই থাকুন

সুপারস্টার শাকিব খান ও জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাসের একমাত্র ছেলে আব্রাহাম খান জয়ের জন্মদিন আজ। এবারের জন্মদিনটা একেবারে সাদামাটা কাটছে তার, নেই কোনো আয়োজন। সম্প্রতি অপু বিশ্বাসের মা শেফালী বিশ্বাস মারা যান। আর এ কারণেই ছেলের জন্মদিনে কোনো আয়োজনে রাখেননি অপু। ছেলের জন্মদিনে ফেসবুকে আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন অপু বিশ্বাস।

দৈনিক আমাদের সময় অনলাইন’র পাঠকদের জন্য তা তুলে ধরা হলো- বাবা এবার তোমার জন্মদিনের কোনো আয়োজনই আমি করতে পারলাম না। তোমার দিদা তোমার পাশে নেই, আমরা আর কখনো তোমার দিদার দেখা পাবো না। আমি তোমার মা হিসেবে তোমাকে অনেক অনেক আশীর্বাদ করি, তোমার দিদার আশা পূরণ করে যেন আমি তোমাকে মানুষের মতো মানুষ করতে পারি।’

অপু আরও লেখেন, ‘আপনারা যারা যারা আমার জয়কে ভালোবাসেন তারা সবাই জয়ের জন্য অনেক অনেক আশীর্বাদ করবেন, জয় যেন মানুষের মতো মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলতে পারে। এটাই হবে জয়ের জন্য এবারের জন্মদিনের অমূল্য উপহার।’

Please Share This Post in Your Social Media

মধুমতি টেলিভিশনের অন্যান্য খবর