আত্রাইয়ে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

নিউজ ডেস্ক
  • প্রকাশিত : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২০
  • ৩৬৮ প্রিয় পাঠক,সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন এবং মধুমতির সাথেই থাকুন

নওগাঁর আত্রাই উপজেলার কাশিয়াবাড়ি সুইসগেট সংলগ্ন এলাকা থেকে অজ্ঞাত (২৫) এক নারীর ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ।

আজ (২৭ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার ভোঁপাড়া ইউনিয়নের কাঁশিয়াবাড়ি সুইসগেট সংলগ্ন এলাকা থেকে ভাসমান লাশটি উদ্ধার করা হয়।

আত্রাই থানা অফিসার ইনচার্জ (ওসি) মোসলেম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

তিনি বলেন, আজ সকাল ৮টার দিকে উপজেলার ভোঁপাড়া ইউনিয়নের কাঁশিয়াবাড় সুইসগেট সংলগ্ন এলাকায় পানিতে ভাসমান লাশ দেখতে পেয়ে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। লাশটির শরীরে আঘাতের কোন চিহ্ন পাওয়া যায়নি। তার দুই হাতে দুটি চুড়ি পাওয়া গেছে। তবে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে গত ১০/১২ দিন আগে তার মৃত্যু হয়েছে। এবং শরীর ফুলে চেহারা বিকৃত হয়ে যাওয়ায় পরিচয় শনাক্ত করা সম্ভব হচ্ছে না। লাশটি ময়না তদন্তের জন্য নওগাঁ মর্গে প্রেরণ করা হয়েছে। লাশের পরিচয় উদঘাটনে পুলিশ কাজ করছে বলেও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

মধুমতি টেলিভিশনের অন্যান্য খবর