তাঁতশ্রমিককে গলা কেটে হত্যা

নিউজ ডেস্ক
  • প্রকাশিত : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২০
  • ২৮৬ প্রিয় পাঠক,সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন এবং মধুমতির সাথেই থাকুন

পাবনার সাঁথিয়ায় নিজ ঘরে ঢুকে রবিউল ইসলাম (২২) নামে এক তাঁতশ্রমিককে ধারালো অস্ত্র দিয়ে গলা ও দুই পায়ের রগ কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার দিবাগত রাতে এ ঘটনাটি ঘটে।

নিহত রবিউল ইসলাম তেতুলিয়া কারিগর পাড়া গ্রামের আ: গফুরের ছেলে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, সাত থেকে আট দিন আগে রবিউলকে কে বা কারা বেধড়ক মারপিট করে গুরুতর আহত করে। আহত রবিউল সাঁথিয়া হাসপাতালে চিকিৎসা নেন। পরে অসুস্থ অবস্থায় বাড়িতেই চিকিৎসা নিতে থাকেন। শুক্রবার দিবাগত রাতে দুর্বৃত্তরা ঘরে ঢুকে গলা ও দুই পায়ের রগ কেটে নৃশংসভাবে হত্যা করে চলে যায়। খবর পেয়ে সাঁথিয়া থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্বার করে।
সাঁথিয়া থানার এসআই আবুল কালাম আজাদ জানান, দুবৃর্ত্তরা তাকে হত্যা করে পালিয়ে যায়। হত্যার কারণ অনুসন্ধানসহ দুর্বৃত্তদের গ্রেফতারের চেষ্টা চলছে।

Please Share This Post in Your Social Media

মধুমতি টেলিভিশনের অন্যান্য খবর