ফেনী সদর ও পৌর যুবদল কমিটি নিয়ে বিএনপির দফতরে লিখিত অভিযোগ

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২০
  • ৩৬৭ প্রিয় পাঠক,সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন এবং মধুমতির সাথেই থাকুন

ফেনী সদর উপজেলা এবং পৌর যুবদলসহ ১১ ইউনিটের কমিটি গঠন নিয়ে ‘অনিয়ম ও আর্থিক লেনদেনের’ অভিযোগ এনে এ সম্পর্কিত প্রমাণাদিসহ দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে লিখিত অভিযোগ পাঠিয়েছেন সংগঠনের একাংশের নেতা-কর্মীরা। নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অভিযোগ সম্বলিত এই চিঠি দেয়া হয়েছে। জেলা যুবদল সভাপতি জাকির হোসেন জসিম ও সাধারণ সম্পাদক খোন্দকার নাছির উদ্দিনকে এ জন্য অভিযুক্ত করা হয়েছে।

অভিযোগ পত্রে বলা হয়েছে, প্রস্তাবিত কমিটিতে সদর উপজেলা কমিটির সভাপতি পদে ধলিয়া ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন ও সাধারণ সম্পাদক পদে ধর্মপুর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক ফরিদুল ইসলাম রাহাত, পৌর কমিটির সভাপদি পদে জাহিদ হোসেন বাবলু ও সাধারণ সম্পাদক পদে নিজাম উদ্দিন সোহাগের নাম জমা দেওয়া হয়েছে।এছাড়া সদর উপজেলার শীর্ষ পদে শাহাদাত হোসেন, ফখরুল ইসলাম মাসুক, নুর ইসলাম, হায়দার আলী রাসেল পাটোয়ারি ও শরিফুল ইসলাম রাসেলের নাম আলোচনায় রয়েছে। এ খবর প্রকাশের পর স্থানীয় নেতা-কর্মীদের একটি অংশ ক্ষোভের সৃষ্টি হয়। জেলা সভাপতি জসিমের কাছে ধর্ণা দিয়ে তাকে উপঢৌকন দিলেই পদ মিলছে বলে নেতা-কর্মীরা অভিযোগ করেন।

সদর উপজেলা আহ্বায়কের পদ প্রত্যাশী শাহাদাত হোসেন এ বিষয়ে বলেন, সরকার বিরোধী আন্দোলনে সক্রিয় থাকায় তার বিরুদ্ধে ৪০টির অধিক মামলা রয়েছে। তার বাড়িতে হামলা চালিয়েছে সরকার দলের নেতা-কর্মীরা। তারপরও জেলা সভাপতি ও সাধারণ সম্পাদক তাকে মূল্যায়ন করছেন না। পৌর যুবদলের আহ্বায়কে যার নাম প্রস্তাব করা হয়েছে তার বাড়ি ছাগলনাইয়া উপজেলার পাঠান নগরে। নেতা-কর্মীদের প্রশ্ন, তাহলে কীভাবে তিনি সদর উপজেলার নেতৃত্ব দিবেন?

ফেনী পৌর যুবদলের সদস্য সচিব প্রার্থী হায়দার আলী রাসেল পাটোয়ারি বলেন, কমিটি গঠনে অর্থের লেনদেন হয়েছে। আমরা দলের হাইকমান্ডকে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখার অনুরোধ করেছি।

Please Share This Post in Your Social Media

মধুমতি টেলিভিশনের অন্যান্য খবর