খাগড়াছড়িতে ইয়াবাসহ আটক ২

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২০
  • ৩৯৩ প্রিয় পাঠক,সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন এবং মধুমতির সাথেই থাকুন

খাগড়াছড়িতে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে ডিবি পুলিশ। আজ বৃহষ্প্রতিবার সকাল ১১টায় খাগড়াছড়ি-রাঙ্গামাটি আঞ্চলিক সড়কের গামারীঢালা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১ হাজার ৪ শ ৮০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। আটককৃতরা হলো, কক্সবাজার জেলার টেকনাফের রামহত উল্লাহ ও চকরিয়ার কামাল উদ্দিন।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গামারীঢালা এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ তাদের আটক করা হয়। দীর্ঘদিন ধরে তারা কক্সবাজার থেকে ইয়াবা এনে খাগড়াছড়িতে দিচ্ছিল। তাদের বিরুদ্ধে খাগড়াছড়ি সদর থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

Please Share This Post in Your Social Media

মধুমতি টেলিভিশনের অন্যান্য খবর