কুলিয়ারচরে যুবকের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার

প্রতিবেদকের নাম :
  • প্রকাশিত : শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২০
  • ৩৫৭ প্রিয় পাঠক,সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন এবং মধুমতির সাথেই থাকুন

কিশোরগঞ্জের কুলিয়ারচরের পূর্ব ফরিদপুর এলাকার ব্রহ্মপুত্র নদের তীর থেকে ৩০ বছর বয়সী অজ্ঞাত এক যুবকের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুরে উদ্ধারের পর প্রাথমিক তদন্ত শেষে লাশটি ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

নিহতের পরনে নীল রংয়ের জিন্সের প্যান্ট এবং একটি সাদা স্যান্ডো গেঞ্জি ছিল। ঘাতকরা তার এক হাতের ৪টি আঙ্গুল কেটে নেয়াসহ ভারী কোনো বস্তু দিয়ে আঘাত করে মুখ এবং মাথা থেঁতলে দিয়েছে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, কুলিয়ারচর উপজেলার ফরিদপুর পূর্বপাড়া স্লুইসগেইট এলাকায় এলাকাবাসী গরু চরাতে এসে লাশটি দেখে স্থানীয় মেম্বারকে খবর দেয়। মেম্বার ১২টার দিকে কুলিয়ারচর থানায় জানান। পুলিশ ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করে। এসময় ভৈরব ও কুলিয়ার চর জোনের এএসপি রেজোয়ান দিপুও ঘটনাস্থলে আসেন।

ধারণা করা হচ্ছে, পূর্ব শত্রুতার জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে। জড়িতদের ধরতে পিবিআইয়ের মাধ্যমে এনআইডি শনাক্তের চেষ্টা করা হবে বলে জানিয়েছে পুলিশ।

এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানিয়েছে পুলিশ।

Please Share This Post in Your Social Media

মধুমতি টেলিভিশনের অন্যান্য খবর