নেত্রকোনার কেন্দুয়া উপজেলার আশুজিয়া ইউনিয়নে অটোরিকশার ধাক্কায় পথচারী জুবেদা খাতুন (৬৫) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় তিনি হাসুয়ারী নিজ বাড়ি থেকে একই ইউনিয়নের রামনগরের আত্মীয় বাড়ি যাচ্ছিলেন। এ সময় পেছন দিক থেকে একটি ব্যাটারি চালিত অটোরিকশা (ইজিবাইক) ধাক্কা দিলে ঘটনাস্থলেই বৃদ্ধার মৃত্যু হয়।
বৃদ্ধা জুবেদা খাতুন হাসুয়ারী গ্রামের মৃত হোসেন আলীর স্ত্রী।
এ ব্যাপারে কেন্দুয়া থানার ওসি মো. রাশেদুজ্জামান জানান, নিহতের সুরতহাল রিপোর্ট করা হয়েছে। বৃদ্ধার ছেলেরা ময়নাতদন্ত ছাড়াই লাশ নিয়ে যেতে চায়। তবে অটোরিকশাটি আটক করা হয়েছে। কিন্তু চালককে পাওয়া যায়নি।