বাড়িতে ঢুকে যুবলীগ নেতাকে গুলি করে হত্যা

প্রতিবেদকের নাম :
  • প্রকাশিত : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২০
  • ৪৯২ প্রিয় পাঠক,সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন এবং মধুমতির সাথেই থাকুন

বান্দরবানে সন্ত্রাসীদের গুলিতে ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক মংচ উ মারমার (৩৮) নিহত হয়েছেন।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যা সোয়া সাতটায় সদর উপজেলার রাজবিলা ইউনিয়নের চিংক্যউ কারবারিপাড়ায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা বলছে, অস্ত্রধারী সন্ত্রাসীরা বাড়িতে ঢুকে গুলি করে মংচ উ মারমাকে হত্যা করেছে। তিনি জামছড়ি ইউনিট যুবলীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। এসময় পাড়াবাসীদের মধ্যে ভীতি ছড়াতে আরও কয়েক রাউন্ড গুলি করে সন্ত্রাসীরা।

স্থানীয়দের দাবি, নিহত ব্যক্তি পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস) রাজনীতির সঙ্গে এক সময় সম্পৃক্ত ছিলেন। নতুন করে যুবলীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পেয়েছিলেন।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম চৌধুরী এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Please Share This Post in Your Social Media

মধুমতি টেলিভিশনের অন্যান্য খবর