শ্রীপুরে ট্রাকচাপায় মোটরসাইকেলচালক নিহত

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : মঙ্গলবার, ২২ ডিসেম্বর, ২০২০
  • ৮৭২ প্রিয় পাঠক,সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন এবং মধুমতির সাথেই থাকুন

গাজীপুরের শ্রীপুর উপজেলায় ট্রাকচাপায় এক মোটরসাইকেলচালক নিহত হয়েছেন।

মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ভিটিপাড়া চৌরাস্তা মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম ফরিদ মিয়া (৩২)। তিনি উপজেলার বরমী ইউনিয়নের ভিটিপাড়া গ্রামের আবদুর রাজ্জাকের ছেলে।

শ্রীপুর থানার এসআই অংকুর কুমার ভট্টাচার্যের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, ফরিদ বরমী-ভিটিপাড়া সড়কের চৌরাস্তা মোড় অতিক্রম করার সময় বিপরীত দিক থেকে আসা বেপরোয়া গতির একটি ড্রাম (বালু বহনকারী) ওই মোটরসাইকেলচালককে চাপা দেয়।

স্থানীয়রা মোটরসাইকেলচালককে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসার পর তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়।

সেখানে নেয়ার পথে ফরিদ মারা যান। এ ঘটনায় আইনিব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

মধুমতি টেলিভিশনের অন্যান্য খবর