সড়ক দুর্ঘটনায় কলেজছাত্র নিহত

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : শনিবার, ১৯ ডিসেম্বর, ২০২০
  • ৯৭০ প্রিয় পাঠক,সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন এবং মধুমতির সাথেই থাকুন

ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের ময়মনসিংহ কোতোয়ালির পুলিয়ামারি এলাকায় সড়ক দুর্ঘটনায় গৌরীপুর সরকারি কলেজ ডিগ্রি ৪র্থ বর্ষের আহত শিক্ষার্থী সোহাগ মিয়া ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে শনিবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি ময়মনসিংহের গৌরীপুর পৌর শহরের সরকারপাড়ার মোজাম্মেল হকের পুত্র।

ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার সাব-ইন্সপেক্টর শুভ্র সাহা জানান, গত বৃহস্পতিবার রাতে সিএনজি ও মাহেন্দ্রর মুখোমুখি সংঘর্ষে সোহাগ মিয়া আহত হয়। শনিবার ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায়।

গৌরীপুর পৌরসভার কাউন্সিলর এসএম আলী আহাম্মদ জানান, নিহত সোহাগ গৌরীপুর সরকারি কলেজের ডিগ্রি ৪র্থ বর্ষের শিক্ষার্থী। শনিবার বোকাইনগর ইউনিয়নের ত্রিশঘর নিজ গ্রামে জানাজা শেষে দাফনকার্য সম্পন্ন হয়।

Please Share This Post in Your Social Media

মধুমতি টেলিভিশনের অন্যান্য খবর