মনের আনন্দে মায়ের আদর নিচ্ছেন কারিনা

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : শনিবার, ৩১ অক্টোবর, ২০২০
  • ৮৯৬ প্রিয় পাঠক,সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন এবং মধুমতির সাথেই থাকুন

দ্বিতীয়বারের মতো মা হতে চলেছেন কারিনা কাপুর। ‘লাল সিং চাড্ডা’র শ্যুটিংয়ে আপাতত কাজ থেকে কিছুটা বিরতি নিয়েছেন অন্তঃসত্ত্বা কারিনা। এরই মাঝে মা ববিতা কাপুরের সঙ্গে সময় কাটাতে দেখা গেলো কারিনা কাপুরের।

শনিবার (৩১ অক্টোবর) ভারতীয় সংবাদমাধ্যম জি নিউজ এর একটি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। মায়ের আদর নেওয়ার একটি ছবি ইনস্টাগ্রামে পোষ্ট করেছেন কারিনা কাপুর।

প্রতিবেদনে বলা হয়েছে, অন্তঃসত্ত্বা কারিনাকে কপালে মালিশ করে দিচ্ছেন ববিতা কাপুর। কারিনাও মনের আনন্দে মায়ের আদর নিচ্ছেন। সেই ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন কারিনা। ক্যাপশনে লিখেছেন, ‘মায়ের হাতের মালিশ’ এবং ১০০ ভাগ ভালোবাসার বিষয়টা বোঝাতে কিছু ইমোজিও ব্যবহার করেছেন কারিনা।

কারিনা কাপুর এই মুহূর্ত ৬ মাসের অন্তঃসত্ত্বা। কারিনা-সাইফ এ বছরের আগস্টে দ্বিতীয়বার বাবা-মা হওয়ার ঘোষণা দেন।

তারা বলেন, ‘আমাদের পরিবারের দ্বিতীয় সদস্য আসার কথা ঘোষণা করতে পেরে আমরা খুবই খুশি। আমাদের সকল শুভাকাঙ্ক্ষীদের ধন্যবাদ তাদের সমস্ত ভালবাসা এবং পাশে থাকার জন্য।’

সম্প্রতি কারিনা যখন ‘লাল সিং চাড্ডা’ ছবির শুটিং করছিলেন সেসময়ও অন্তঃসত্ত্বা কারিনার সর্বক্ষণের সঙ্গী ছিলেন সাইফ আলী খান। মায়ের সঙ্গে ছিল ছোট্ট তৈমুরও।

Please Share This Post in Your Social Media

মধুমতি টেলিভিশনের অন্যান্য খবর