বাংলাদেশ-পাকিস্তানের মধ্যে এক চুক্তিসহ ৪ সমঝোতা স্মারক সই

প্রতিবেদকের নাম :
  • প্রকাশিত : রবিবার, ২৪ আগস্ট, ২০২৫
  • ২৯২ প্রিয় পাঠক,সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন এবং মধুমতির সাথেই থাকুন

অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এবং পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের বৈঠক শেষে ঢাকা ও ইসলামাবাদের মধ্যে একটি চুক্তি এবং ৪ সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে। এছাড়া একটি কর্মসূচি (প্রোগ্রাম) সই হয়েছে।

রোববার (২৪ আগস্ট) রাজধানীর একটি হোটেলে শুরুতে দুই মন্ত্রীর মধ্যে একান্ত বৈঠক হয়। পরে প্রতিনিধি পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে তৌহিদ হোসেন ও ইসহাক দারের উপস্থিতিতে চুক্তি ও সমঝোতা স্মারকগুলো স্বাক্ষরিত হয়।

চুক্তির মধ্যে সরকারি ও কূটনৈতিক পাসপোর্টধারীদের জন্য ভিসা অব্যাহতি দেওয়া হয়েছে। সমঝোতা স্মারকগুলোর মধ্যে রয়েছে, দুই দেশের মধ্যে বাণিজ্যবিষয়ক যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠন, সংস্কৃতি বিনিময়, ফরেন সার্ভিস একাডেমিগুলোর মধ্যে সহযোগিতা, রাষ্ট্রীয় বার্তা সংস্থাগুলোর মধ্যে অংশীদারত্ব এবং বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) ও পাকিস্তানের ইসলামাবাদ পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (আইপিআরআই) মধ্যে গবেষণা ও নীতিবিষয়ক সহযোগিতা।  এসব চুক্তি ও সমঝোতার মধ্য দিয়ে দুই দেশের মধ্যে সম্পর্ক উন্নয়ন, বাণিজ্য বৃদ্ধি এবং সাংস্কৃতিক ও অ্যাকাডেমিক বিনিময় নতুন গতি পাবে বলে আশা করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

মধুমতি টেলিভিশনের অন্যান্য খবর