মমতাকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ শেখ হাসিনার

প্রতিবেদকের নাম :
  • প্রকাশিত : বুধবার, ২০ জুলাই, ২০২২
  • ২৬৫ প্রিয় পাঠক,সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন এবং মধুমতির সাথেই থাকুন

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়কে বাংলাদেশ সফরে আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার (১২ জুলাই) ঢাকা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়কে পাঠানো এক চিঠিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা লিখেছেন, সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের জন্য আমন্ত্রণ রইল। আগামী সেপ্টেম্বরে আমার নির্ধারিত নয়াদিল্লি সফরকালে আপনার সঙ্গে সাক্ষাতের সুযোগ সৃষ্টি হবে বলে আশা রাখি। দুই বাংলার ভাষা, সংস্কৃতি ও আদর্শগত সাদৃশ্যের ওপর ভিত্তি করে বিদ্যমান সম্পর্ককে দৃঢ়তর করতে একযোগে কাজ করার বিকল্প নেই।

একই সঙ্গে শেখ হাসিনা মমতাকে চিঠিতে লেখেন, আপনি ইতোমধ্যেই জেনেছেন, নিজস্ব অর্থায়নে পদ্মা বহুমুখী সেতু নির্মাণের মাধ্যমে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রদর্শিত পথে আত্মনির্ভরশীল সোনার বাংলা বিনির্মাণে বাংলাদেশ আরও একধাপ এগিয়ে গেছে। এই সেতু বাংলাদেশের সঙ্গে পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতের আত্মিক বন্ধনকে আরও দৃঢ় করবে ও বাণিজ্যিক সম্পর্কে সম্ভাবনার নতুন দ্বার উন্মোচন করবে বলে আমি বিশ্বাস করি।

Please Share This Post in Your Social Media

মধুমতি টেলিভিশনের অন্যান্য খবর