খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার ঝিলেরডাঙ্গা এলাকায় ট্রাক ও ইজিবাইকের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন ইজিবাইকের দুই যাত্রী। আহতদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সোমবার (২৫ আগস্ট) সকাল আনুমানিক ৯টায় ডুমুরিয়া উপজেলার ঝিলেরডাঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে।