ঢাকার কোন এলাকায় আজ কখন বিদ্যুৎ যাবে

প্রতিবেদকের নাম :
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২১ জুলাই, ২০২২
  • ৩০৬ প্রিয় পাঠক,সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন এবং মধুমতির সাথেই থাকুন

বিদ্যুৎ উৎপাদনের কাঁচামাল ডিজেল, কয়লা ও গ্যাসের দাম বাড়ায় ভর্তুকি কমিয়ে সংকট সমাধানে গত মঙ্গলবার থেকে সারা দেশে এলাকাভিত্তিক সময় নির্ধারণ করে লোডশেডিং হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

রাজধানী ঢাকার ও এর আশপাশের কিছু এলাকার বিদ্যুৎ বিতরণ সংস্থা ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি) দিনে এক ঘণ্টা করে লোডশেডিং করার সিদ্ধান্ত জানিয়েছে। কোনো এলাকায় কখন লোডশেডিং হবে, সেটি তাদের ওয়েবসাইটেও প্রকাশ করেছে সংস্থাটি।

ডিপিডিসি ও ডেসকোর দেওয়া তথ্য অনুযায়ী, প্রতিদিন এক জায়গায় একই সময় লোডশেডিং করা হচ্ছে না। এলাকাভেদে প্রতিদিন লোডশেডিংয়ের সময়ের ভিন্নতা থাকছে। আপাতত রাজধানীতে প্রতিদিন একটি এলাকায় এক ঘণ্টা করে লোডশেডিং হচ্ছে।

বিদ্যুৎ-সংকট মোকাবিলায় দেশজুড়ে এলাকাভিত্তিক লোডশেডিংয়ের সিদ্ধান্ত সরকারের পক্ষ থেকে জানানো হয় গত সোমবার। এ লোডশেডিং হতে পারে দুই ঘণ্টা পর্যন্ত। আর এখন থেকে সপ্তাহে এক দিন বন্ধ থাকবে পেট্রলপাম্প। খরচ সাশ্রয়ের জন্য ডিজেলভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন আপাতত স্থগিতের সিদ্ধান্তও নিয়েছে সরকার। প্রধানমন্ত্রীর কার্যালয়ে গত সোমবার সকালে বিদ্যুৎ ও জ্বালানিবিষয়ক সমন্বয় সভায় এ সিদ্ধান্ত হয়।

Please Share This Post in Your Social Media

মধুমতি টেলিভিশনের অন্যান্য খবর