গ্রামীণ অর্থনীতি মানেই দেশের উন্নতি: কৃষিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : শনিবার, ২৬ জুন, ২০২১
  • ৩০৮ প্রিয় পাঠক,সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন এবং মধুমতির সাথেই থাকুন

কৃষিমন্ত্রী ড. মো. আবদুর রাজ্জাক বলেন, গ্রামীণ অর্থনীতি মানেই দেশের উন্নতি। গ্রামকে উন্নত করতে হলে কৃষির উন্নয়ন করতে হবে। এখন কৃষকদের ভাগ্যের অনেক পরিবর্তন ঘটেছে। এক সময় মানুষের ধারণা ছিল কৃষক মানেই লুঙ্গি পরে থাকে।

কিন্তু এ চিত্র এখন পরিবর্তন হয়েছে। ফরিদপুরের এক নারী কৃষক তিন কোটি টাকার পেঁয়াজ বীজ বিক্রি করেছেন। অনেক শিক্ষিত তরুণ ৬-৭ বিঘা জমিতে বরই বিক্রি করে ৩০-৪০ লাখ টাকা আয় করছেন। এসব তরুণদের আমি স্যালুট করি। বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের (বিএআরসি) ট্রেনিং বিল্ডিং অডিটোরিয়ামে শনিবার বাংলাদেশ কৃষি সাংবাদিক ফোরামের (বিএজেএফ) তৃতীয় দ্বি-বার্ষিক সাধারণ সাভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যুগান্তর সম্পাদক ও জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি সাইফুল আলম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাবেক মহাপরিচালক কৃষিবিদ মো. হামিদুর রহমান, ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) সাধারণ সম্পাদক এসএম রাশিদুল ইসলাম।

বিশেষ অতিথি সাইফুল আলম বলেন, গত কয়েক বছরের ব্যবধানে দেশের কৃষি ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন হয়েছে। এক সময় রাজশাহীর আম উৎপাদনে বিখ্যাত ছিল। এখন পাহাড়ি অঞ্চল সেই অবস্থান নিচ্ছে। বেশ কিছু শস্য উৎপাদনে বৈশ্বিক নেতৃত্ব দিচ্ছে বাংলাদেশ। এসব গল্প তুলে আনছেন দেশের কৃষি সাংবাদিকরা। সামনের দিনে দেশের প্রতি ও কৃষকের প্রতি আরও দায়িত্বশীলতার পরিচয় দিয়ে দেশের কৃষির রূপান্তর গল্প তুলে আনতে হবে। কৃষি সাংবাদিকদের সংবাদের নতুন ক্ষেত্র তৈরি করতে হবে।

সাধারণ সাভায় বিএজেএফের ২০২১-২২ মেয়াদের ২৪ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক গোলাম ইফতেখার মাহমুদ ও সাধারণ সম্পাদক বণিক বার্তার উপনগর সম্পাদক সাহানোয়ার সাইদ শাহীন।

কমিটির অন্য সদস্যরা হলেন সিনিয়র সহ-সভাপতি দৈনিক ইত্তেফাকের এমএ জলিল মুন্না, সহ-সভাপতি ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসের ইয়াসির ওয়ার্দাদ তন্ময়, যুগ্ম সাধারণ সম্পাদক চ্যানেল আইয়ের জহির মুন্না ও সারাবাংলা ডটনেটের এমদাদুল হক তুহিন, সাংগঠনিক সম্পাদক ঢাকাপোস্ট ডটকমের আবু খালিদ, সহ-সাংগঠনিক সম্পাদক কালের কণ্ঠের রোকন উদ্দিন মাহমুদ, কোষাধ্যক্ষ ডেইলি সানের আনম মহিবুব উজ জামান।এ ছাড়া প্রচার সম্পাদক বাংলানিউজ২৪ডটকমের মো. মফিজুল ইসলাম, দপ্তর সম্পাদক সকালের সময়ের আল-আমিন, প্রকাশনা সম্পাদক সমকালের জাহিদুর রহমান, গবেষণা সম্পাদক যমুনা টেলিভিশনের সুশান্ত সিনহা, নারী বিষয়ক সম্পাদক ৭১ টেলিভিশনের কাবেরী মৈত্রেয়, প্রশিক্ষণ সম্পাদক দ্য বিজনেস পোস্টের মেহেদী আল-আমিন, আন্তর্জাতিক সম্পাদক ডেইলি স্টারের মোহাম্মদ আল-মাসুম মোল্লা, তথ্য সম্পাদক বিটিভির মিনাক্ষী চৌধুরী, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক দ্য বিজনেস স্টান্ডার্ডের মো. শওকত আলী, অনুষ্ঠান বিষয়ক সম্পাদক পলিটিক্সনিউজ২৪ ডটকমের সালেহ মোহাম্মদ রশীদ অলক নির্বাচিত হয়েছেন। কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন আমাদের সময়ের আবু আলী, নিউ এজের ইমরান হোসেন, বিটিভির দিনার সুলতানা, সময় টেলিভিশনের শুভ খান ও ভোরের কাগজের মরিয়ম সেজুতি।

Please Share This Post in Your Social Media

মধুমতি টেলিভিশনের অন্যান্য খবর