কুমিল্লার হোমনা উপজেলার চান্দেরচর গ্রামে সাপের কামড়ে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। নিহতের নাম তামিম (১৮)।বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চান্দেরচর গ্রামে এ ঘটনা ঘটে।
তামিম চান্দেরচর গ্রামের মো. আক্তার হোসেনের ছেলে ও রামকৃষ্ণপুর বিশ্ববিদ্যালয় কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র।
নিহতের পিতা জানান, তামিম প্রতিদিনের মতো বৈঠক ঘরে লেখাপড়া করছিল। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে টেবিলের নিচে পা দিলে একটি সাপ তার পায়ের আঙুলে কামড় দেয়।
পরে তাকে উদ্ধার করে আছাদপুর ইউনিয়নের পাথালিয়াকান্দি গ্রামের হযরত জোহর আলী মুন্সির মাজারে নিয়ে গেলে কবিরাজ চিকিৎসা দেওয়ার পূর্বেই তার মৃত্যু হয়।