বাঁকখালী নদীতে নৌকা ভ্রমণে নিখোঁজ ২ যুবক

কক্সবাজার প্রতিনিধি
  • প্রকাশিত : সোমবার, ১৯ অক্টোবর, ২০২০
  • ৮২৩ প্রিয় পাঠক,সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন এবং মধুমতির সাথেই থাকুন

কক্সবাজার শহরের বাঁকখালী নদীতে নৌকা ভ্রমণে গিয়ে দুই যুবক নিখোঁজ রয়েছেন। এ ঘটনায় নৌকার মাঝিকে জীবিত অবস্থায় উদ্ধার করেছে স্থানীয় জেলেরা। সোমবার (১৯ অক্টোবর) সকাল থেকে তাদের উদ্ধারে চট্টগ্রাম ও কক্সবাজার ফায়ার সার্ভিসের ডুবুরি দল অভিযান চালিয়ে যাচ্ছে। রোববার রাতে বাঁকখালী নদীর কস্তুরাঘাট মোহনায় এ দুর্ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস জানায়, রোববার রাত সাড়ে ১১টার দিকে দুই বন্ধু বেলাল হোসেন ও মোহাম্মদ ইউনুস ছোট একটি নৌকা নিয়ে শখের বশে বাঁকখালী নদীতে ঘুরতে যায়। পরে কস্তুরাঘাট মোহনায় পৌঁছালে একটি ড্রেজারের সঙ্গে ধাক্কা লেগে নৌকাটি ডুবে যায়। এরপর স্থানীয় জেলেরা নৌকার মাঝি মো. শুক্কুরকে জীবিত অবস্থায় উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করেন। আর অপর দুজন এখনো নিখোঁজ রয়েছেন।

Please Share This Post in Your Social Media

মধুমতি টেলিভিশনের অন্যান্য খবর